1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন——– পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, চলাচলের পথ উন্মুক্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে। জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত ও যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ কালিগঞ্জের ভাড়াশিমলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন কালিগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষকে একসঙ্গে অবস্থানকালে আটক করে থানা পুলিশ

আমতলীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

আমতলীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা বাজার এলাকায় অটোরিকশা দুর্ঘটনায় জুনায়েদ (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ পাশ্ববর্তী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের মো. আবু সাঈদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুনায়েদ ও তার বড় ভাই হলদিয়া ইউনিয়নের গাজী কালুর দরগাহে রবিবার রাতে অনুষ্ঠিত বার্ষিক ওরস মাহফিলে খাবারের দোকান দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে দোকানের মালামাল নিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তারা।

সোমবার সকালে টেপুরা বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশাটি জুনায়েদের মাথার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে।

আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম জানান, মরদেহ থানায় আনা হয়েছিল। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT