1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়; আদালতের নির্দেশ উপেক্ষার অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনপদ আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা কালিগঞ্জে গভীর রাতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ: পূর্বশত্রুতার জেরে ২০–২৫ লাখ টাকার মাছ নিধন, এলাকায় চাঞ্চল্য পাইকগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়ম: ফাঙ্গাসযুক্ত রুটি, পচা ডিমে ঝুঁকিতে ১৭ হাজার শিক্ষার্থী কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.

কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ

মোঃ শিমুল হোসেন
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ

শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামে কালী পূজার ব্যবহৃত বাঁশ ফেরত দেওয়া নিয়ে বিরোধের জেরে এক যুবকের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন অরবিন্দু দাস (৪৫)। এ ঘটনায় তার পিতা সন্তোষ দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, বাজারগ্রাম এলাকায় সম্প্রতি স্থানীয় উদ্যোগে কালী পূজার আয়োজন করা হয়। পূজা শেষে ব্যবহৃত বাঁশখুঁটি ডেকোরেটরের কাছে ফেরত দেওয়ার কথা ছিল। গত ২০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বাজারগ্রাম খানকা শরীফের সামনে অরবিন্দু দাসের সঙ্গে অভিযুক্তের দেখা হলে তিনি বাঁশগুলো ফেরত দেওয়ার অনুরোধ করেন।এ সময় পিতা-মনো দাসের পুত্র গোবিন্দ দাস (৩৫) ক্ষিপ্ত হয়ে অরবিন্দু দাসকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি বাড়ি থেকে ধারালো দা এনে অরবিন্দু দাসের মাথায় আঘাত করেন। এতে মাথার মাঝখানে গুরুতর জখম হয় এবং ৭টি সেলাই দিতে হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহত অবস্থায় মাটিতে পড়ে গেলে অভিযুক্ত তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন।অরবিন্দু দাসের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় উপস্থিত ছিলেন রাম দাস (পিতা-কালিচরণ দাস) ও ষষ্ঠী রানী দাস (পিতা-নিরাপদ দাস)সহ আরও অনেকে। পরে পথচারী মোটরভ্যানে করে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্ত প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। এতে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।এ বিষয়ে অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, “অভিযোগটি আমরা গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT