1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ কালীগঞ্জে এলজিইডির ঘুষের ভিডিও নিয়ে তোলপাড়, হিসাব রক্ষক মোস্তাফিজ বরখাস্ত টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ কাশিমনগর বাজারের পশ্চিমে কুলাইচাচর পূর্বপাড়ায় দুঃসাহসিক চুরি, ক্ষতিগ্রস্ত নবীন উদ্যোক্তা বীরগঞ্জে ফ্যাসিস্ট টাইপ শিক্ষা অফিসার জুলফিকার শাহের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ! আমতলীতে চাঁদা দাবির অভিযোগ প্রত্যাখ্যান, ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের বিচার দাবি মোল্লাহাটে ডেন্টিষ্ট এবং ডিভাইস কর্নারের সত্বা অধিকারীর বিরুদ্ধে মিথ্যা নিউজের প্রতিবাদ।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর রাত ০৩:১৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়।

​৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানানো হয়েছে, জব্দকৃত এই মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ টাকা। আইনি প্রক্রিয়া শেষে ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গত তিন মাসে তাদের কর্মতৎপরতায় ব্যাপক সাফল্য দেখিয়েছে। বিভিন্ন অভিযানে এ পর্যন্ত ৪ জন আসামীসহ জব্দ করা হয়েছে:
​মাদকদ্রব্য: ২৯১ বোতল মদ, ২১১ বোতল ফেন্সিডিল, ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৪৫ বোতল এস্কাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ এবং ৩০৫০টি নেশাজাতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট।
​গবাদিপশু: ১৬৯টি গরু এবং ২১টি মহিষ।
​ইলেকট্রনিক্স: ১১০টি মোবাইল ফোনসহ অন্যান্য ভারতীয় মালামাল।
​বিজিবি জানায়, গত তিন মাসে জব্দকৃত এসব অবৈধ পণ্যের মোট আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৫৩ লক্ষ টাকা।

​এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT