1. admin@satkhira24tv.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার দিনাজপুরের কাহারোল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন।। দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন   প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা। কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩৩৬০ কেজি বিষাক্ত রাসায়নিক মিশ্রিত আম জব্দ, বিনষ্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩৩৬০ কেজি বিষাক্ত রাসায়নিক মিশ্রিত আম জব্দ, বিনষ্ট
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে বিষাক্ত রাসায়নিক মিশ্রিত বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ করা হয়েছে। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এসব আম বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া একটি পিকআপ থেকে মালিকবিহীন অবস্থায় ১৬৮ ক্যারেট, অর্থাৎ প্রায় ৩৩৬০ কেজি অপরিপক্ক ও রাসায়নিক মিশ্রিত আম জব্দ করা হয়।
এ সময় আম পরিবহনের দায়ে মোমরেজপুর গ্রামের পিকআপ চালক মো. শাহিন হোসেনকে ১,০০০ টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
অভিযান শেষে জব্দকৃত আম শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ভেড়িবাঁধ সড়কে ট্রাকের নিচে চাপা দিয়ে বিনষ্ট করা হয়।
বিজিবির সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT