1. admin@satkhira24tv.com : admin :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ কাশিমনগর বাজারের পশ্চিমে কুলাইচাচর পূর্বপাড়ায় দুঃসাহসিক চুরি, ক্ষতিগ্রস্ত নবীন উদ্যোক্তা বীরগঞ্জে ফ্যাসিস্ট টাইপ শিক্ষা অফিসার জুলফিকার শাহের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ! আমতলীতে চাঁদা দাবির অভিযোগ প্রত্যাখ্যান, ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের বিচার দাবি মোল্লাহাটে ডেন্টিষ্ট এবং ডিভাইস কর্নারের সত্বা অধিকারীর বিরুদ্ধে মিথ্যা নিউজের প্রতিবাদ। রাবিতে উদ্বৃত্ত টাকা ফেরত দিলো ভিপি আমতলীতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বন্ধ সেচ—চরম বিপাকে কৃষক রাজশাহীতে তীব্র খরায় নষ্ট হচ্ছে লিচু টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে

টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার বেলাল উদ্দিনের ছোট মেয়ে কে অপহরণের চেষ্টা এবং তা বাধা দিতে  গিয়ে পিতার উপর হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ২৭ এপ্রিল বিকাল ৩ টায় মৌলভীবাজার স্টেশনে মানববন্ধন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হ্নীলা ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বেলাল উদ্দিনের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে লক্ষ্য করে দুর্বৃত্তরা অপহরণের চেষ্টা চালায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেন বেলাল মেম্বার। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাকে মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে আঘাত করে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বেলাল উদ্দিন মেম্বার জানান, রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে তিনি ঘটনার শিকার হন। তিনি বলেন, “আমার মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়। আমি বাধা দিলে তারা আমাকে মারধর করে। আমি এ ঘটনার বিচার চাই এবং আইনগত ব্যবস্থা নেব।”
ঘটনার পরপরই হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকাসহ আশপাশের জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ জানান।
এলাকাবাসী বলেন, এ ধরনের ঘটনা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিরাপত্তাহীনতায় ভোগা সাধারণ মানুষের প্রত্যাশা,দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন। ###

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT