1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন ও কৃষিতে বড় সংকট সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

আশাশুনীর শোভনালী ইউনিয়নের খলিসানি কালী মন্দিরে ধানের শীষের সমর্থনে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আশাশুনীর শোভনালী ইউনিয়নের খলিসানি কালী মন্দিরে ধানের শীষের সমর্থনে মতবিনিময় সভা

মোস্তাফিজুর রহমান, আশাশুনি থেকে//আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের খলিসানি কালী মন্দির প্রাঙ্গণে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী, সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। খলিসানি কালী মন্দিরের সভাপতি রনজিত বিশ্বাসের সভাপতিত্বে
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউপি
চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম আহ্বায়ক শেখ আঃ রশিদ, উপজেলা যুবদল সাবেক সভাপতি মোঃ বজলুর রহমান, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিয়াকত হোসেন, উপজেলা জাসাস আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
সভায় বক্তারা সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা, মন্দির সুরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং এলাকার উন্নয়নমূলক বিভিন্ন দিক তুলে ধরে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি কাজী আলাউদ্দিন বলেন, “সব ধর্মের মানুষের অধিকার ও সম্মান রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। আশাশুনীর উন্নয়ন ও সাম্প্রদায়িক শান্তি বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
মতবিনিময় সভায় বিপুল সংখ্যক সনাতনী ধর্মাবলম্বীসহ স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT