1. admin@satkhira24tv.com : admin :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু দুমকিতে ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার। সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যান শওকতের বিরুদ্ধে জিএফের চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে  বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে  বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ  শিশু রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যা ঘটনার প্রতিবাদে আশাশুনি উপজেলার বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ২টায় স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জুম্মার নামাজের পর এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বুধহাটা বাস স্ট্যান্ড চত্বরে মানববন্ধনে বক্তারা দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুল ইসলাম, বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি বেলাল হোসাইন, বুধহাটা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল ওহাব, বুধহাটা দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন, বুধহাটা দরগা মসজিদের ইমাম হাফেজ রবিউল ইসলাম, বুধহাটা ওয়ার্ড জামায়াত সভাপতি আবুল কালাম আযাদ, আজহারুল ইসলাম, যুব বিভাগের সেক্রেটারি মোখলেসুর রহমান, সভাপতি ইসলামী ছাত্রশিবির আশাশুনি  উত্তর অলিউল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মহসিন শরীফ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT