1. admin@satkhira24tv.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু দুমকিতে ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার। সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যান শওকতের বিরুদ্ধে জিএফের চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু ​ পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৬০০ শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ কালিগঞ্জের বিষ্ণুপুর সড়ক এখন মৃত্যুফাঁদ সড়ক দখলে বালুর সিন্ডিকেট নীরব প্রশাসন নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ পিক বাবা ও ছেলে গ্রেফতার

আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

ঢাকা-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পিকআপ হেল্পার নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন। দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের চাকা ফেটে চুনাখালী ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৬ মে) সকাল আনুমানিক ৬টার দিকে আমতলী উপজেলার চুনাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন পিকআপের হেল্পার মো. আজাদ মোল্লা (২৭)। তিনি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামের বাসিন্দা এবং আউয়ুব মোল্লার ছেলে। আহত চালক মেহেদী (২৮) একই জেলার সফিপুর উপজেলার বেথুয়া গ্রামের আব্বাস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠের ফার্নিচার বোঝাই একটি পিকআপ ভ্যান বরগুনার আমতলীর দিকে আসছিল। পথে চুনাখালী ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়িটির সামনের বাম পাশের চাকা হঠাৎ ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেল্পার গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির দরজা কেটে তাদের উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই হেল্পার আজাদ মোল্লার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চালক মেহেদীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। চাকা ফেটে যাওয়ার পর মুহূর্তের মধ্যেই সেটি ব্রিজে আছড়ে পড়ে। দুর্ঘটনার শব্দে আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন জানান, “হেল্পার আজাদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ বলেন, “নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT