1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা এনজিওর টিউবওয়েলের প্রলোভন দেখিয়ে প্রায় ৩ লাখ টাকা আত্মসাৎ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বাঘায় ৩৯ জন শিক্ষার্থীর ফরম ফিলাপ অনিশ্চিত দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে অবৈধ ড্রেজার আটক, মামলা দায়েরের নির্দেশ। সাতক্ষীরায় ‘লেডি ডাকাত’ মাসুরা বেগমকে ঘিরে আতঙ্ক, গ্রেপ্তারের দাবি জোরালো দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর নড়াইলে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে গোদাড়া যুব সংঘ স্পোর্টিং ক্লাবে চার দলীয় নক–আউট ফুটবল টুর্নামেন্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বিজয় দিবস উপলক্ষে গোদাড়া যুব সংঘ স্পোর্টিং ক্লাবে চার দলীয় নক–আউট চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট

সাতক্ষীরা প্রতিনিধি:
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার চেতনা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) গোদাড়া যুব সংঘ স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দলীয় চেয়ারম্যান কাপ নক-আউট ফুটবল টুর্নামেন্ট। ক্লাবের আয়োজনে প্রতিবছরের মতো এবারও এই প্রতিযোগিতা ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে আয়োজক কর্তৃপক্ষ পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, মহান বিজয় দিবসের মাহাত্ম্য স্মরণে তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই নিয়মিত এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।

এবারের টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নিচ্ছে। নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ড্র সম্পন্ন করেন ১নং শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান ও মাঠ সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক। তিনি বলেন, “যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। এই আয়োজন তরুণদের ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

গোদাড়া যুব সংঘ স্পোর্টিং ক্লাবের সদস্যরা জানান, খেলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রতিযোগিতা নির্বিঘ্ন ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে মাঠ সংস্কারসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

উদ্বোধনী ম্যাচসহ পুরো টুর্নামেন্টে মাঠে উপস্থিত থাকার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়ানুরাগী ও এলাকাবাসীর প্রতি আয়োজক কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছেন। তারা বলেন, “আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমাদের অনুপ্রেরণা। সুন্দর ও সফল টুর্নামেন্ট উপহার দিতে আমরা প্রস্তুত।”

মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আয়োজিত এ চার দলীয় ফুটবল টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়া অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলেও আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT