1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপজেলা প্রশাসনের নাকের ডগার উপর ডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত কালিগঞ্জে সাংবাদিক ফজলুল হকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

আশাশুনিতে ভ্যান শ্রমিক সমবায় সমিতির নির্বাচনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পূর্ণ প্যানেলের বিজয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

আশাশুনিতে ভ্যান শ্রমিক সমবায় সমিতির নির্বাচনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পূর্ণ প্যানেলের বিজয়

স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার আশাশুনি উপজেলা ভ্যান শ্রমিক সমবায় সমিতির নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মনোনীত পূর্ণ প্যানেল বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম এবং সহ-সভাপতি শাহিনুর ইসলাম। সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন মো. নাসির আল মামুন।

এ ছাড়া সদস্য পদে বিজয়ী হয়েছেন সাইদুল ইসলাম ও শফিকুল ইসলাম।

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী মাওলানা মুহাদ্দিস রবিউল বাসার। তিনি বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে এই নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে।”

ভ্যান শ্রমিক সমবায় সমিতির নেতারা নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শ্রমিকদের উন্নয়ন, কল্যাণ ও অধিকার রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT