1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ৯নং গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান ‎ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ,

আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে আর্থিক সহায়তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে আর্থিক সহায়তা
মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী এসএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের ফরম পূরণে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৬/০১/২০২৬ তারিখ ) সকাল ১১টায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ১০ জন দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণের জন্য জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুর বেগম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ সাঈদ খোকন, উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির মাহমুদ ও শিক্ষক মো. কাওছার প্রমুখ।
সহায়তা পাওয়া শিক্ষার্থী সানজীদা আক্তার বলেন, “আমাদের মতো দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সহায়তায় আমাদের পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ হলো।”
আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম বলেন, “অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। সমাজের সবাই যদি শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়, তাহলে কোনো শিক্ষার্থী আর অর্থাভাবে ঝরে পড়বে না।”
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সহায়তার অর্থ তুলে দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT