1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর নড়াইলে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম. পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা: এমপি লবী কালিগঞ্জ উপজেলা জুড়ে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ পালিত কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ আমতলীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন নড়াইলের লোহাগড়ায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম তথ্য গোপন অনুদানের ৬০টি গরু গেল কোথায়

মেহেরপুরে অপহরণকৃত মাহিদ ৫ ঘন্টার মধ্যে উদ্ধার।

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

মেহেরপুরে অপহরণকৃত মাহিদ ৫ ঘন্টার মধ্যে উদ্ধার।

প্রিন্স আরিফ খান, মেহেরপুর।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ইটভাটা সংলগ্ন সড়ক থেকে অপহৃত যুবক মোঃ মাহিদ হোসেন (২২)-কে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খানের নেতৃত্বে জেলা পুলিশের একটি বিশেষ দল সদর উপজেলার পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকৃত মাহিদ হোসেনকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া মাহিদ হোসেন মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের ব্যবসায়ী আমির হোসেন ও রেশমা বেগমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে মাহিদ হোসেন তার দুই বন্ধু— একই গ্রামের আজিজুলের ছেলে রিয়াদ এবং ইলিয়াসের ছেলে জুনায়েদকে নিয়ে বাবুপুরে ফেরার উদ্দেশ্যে কোমরপুর বাজার থেকে রওনা দেন। পথিমধ্যে কোমরপুরের মশিউর রহমানের ইটভাটার কাছে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাদের পথরোধ করে অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে রিয়াদ ও জুনায়েদকে ছেড়ে দিলেও মাহিদ হোসেনকে আটক রেখে তার পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে জেলা পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে রাতেই অভিযান শুরু করে। রাত দেড়টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মাহিদকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে পুলিশ মাহিদ হোসেনকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT