1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল কালিগঞ্জে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন: পাওনা ১৫ লাখ টাকা আদায় ও ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ সাতক্ষীরার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ বীরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের মামলা আইনের শাষণ কোথায়

ইভটিজিংকে কেন্দ্র করে যবিপ্রবিতে শিক্ষার্থী–দোকানি সংঘর্ষ, উত্তেজনা চরমে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ইভটিজিংকে কেন্দ্র করে যবিপ্রবিতে শিক্ষার্থী–দোকানি সংঘর্ষ, উত্তেজনা চরমে

নিজস্ব প্রতিবেদকঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এলাকায় নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় দেখাদেখি মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাস সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক দোকানিকে আটক করে মারধর করেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে বাজার এলাকার দোকানিরা ক্ষোভ প্রকাশ করেন। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলেন।

এক পর্যায়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যবিপ্রবি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতে থাকে।

যবিপ্রবি সাংবাদিক সমিতির নেতারা জানান, অব্যাহত ধাওয়া–পাল্টা ধাওয়ার জেরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলের কাছে পৌঁছেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT