1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লাহাটে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত। মহেশপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়ন,গণধোলাইয়ের পর ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার‌। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার ডুমুরিয়ার বিল ডাকাতিয়া: ফসলের নিচের পানি যেন কৃষকের বুক ফাটা আর্তনাদ উপজেলা প্রশাসনের নাকের ডগার উপর ডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত কালিগঞ্জে সাংবাদিক ফজলুল হকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা

উৎসবমুখর পরিবেশে আশাশুনি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
উৎসবমুখর পরিবেশে আশাশুনি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
তৌহিদুজ্জামান আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ
আশাশুনি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে কলেজ মাঠে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। তিনি আলোচনা শেষে কবুতর উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক জাকির হোসেন, শিরিন বাহার যুথি, মাসুদুর রহমান ও আসমাতুল্লাহ আল গালিব। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক প্রভাষক রবিউল ইসলাম এবং স্টাফ কাউন্সিল সেক্রেটারি প্রভাষক আলহাজ্ব ছহিল উদ্দীন।
উদ্বোধনী দিনে ছাত্রদের জন্য ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, গ্লোব নিক্ষেপ এবং স্লো সাইকেল রেস অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছাত্রীদের জন্য ১০০ ও ২০০ মিটার ভারসাম্য দৌড়, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, গ্লোব নিক্ষেপ ও চেয়ার সিটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আগামী সোমবার উভয় গ্রুপের ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT