1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন——– পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, চলাচলের পথ উন্মুক্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে। জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত ও যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ কালিগঞ্জের ভাড়াশিমলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন কালিগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষকে একসঙ্গে অবস্থানকালে আটক করে থানা পুলিশ

আশাশুনির শোভনালীতে তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রিপোর্টার সেলিম হোসেন
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

আশাশুনির শোভনালীতে তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সেলিম হোসেন আশাশুনি  (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১নং শোভনালী ইউনিয়নে তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক কুরআন তেলাওয়াত ও ইসলামিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও মাওলানা ওবায়দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের আশাশুনি উপজেলা সভাপতি মোহাম্মদ হাফেজ মাওলানা আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের দাতা সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ সানা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শোভনালী ইউনিয়ন আমীর মাওলানা জিয়াউর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আশাশুনি উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহানুর রহমান শিমুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৮নং ওয়ার্ডের বায়তুল মাল সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মুকিত হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক গাইন, মোকছেদ মাস্টার, মোহাম্মদ কবির, অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা দেছের আলীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৯৯ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করেন মারিয়া কামরান। পরে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, কুরআন শিক্ষার মাধ্যমে নৈতিক ও আদর্শ মানুষ গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT