1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন——– পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, চলাচলের পথ উন্মুক্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে। জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত ও যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ কালিগঞ্জের ভাড়াশিমলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন কালিগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষকে একসঙ্গে অবস্থানকালে আটক করে থানা পুলিশ

কালীগঞ্জে উঠান বৈঠকের আড়ালে মানবিক দৃষ্টান্ত, অসহায় নারীর হাতে হুইলচেয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কালীগঞ্জে উঠান বৈঠকের আড়ালে মানবিক দৃষ্টান্ত, অসহায় নারীর হাতে হুইলচেয়ার
প্রতিবেদন:
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় উঠান বৈঠকের পাশাপাশি এক মানবিক উদ্যোগের মাধ্যমে অসহায় এক নারীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার ৩নং চাম্পাফুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাজাপুর গ্রামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শহিদুল মোড়ল এবং সঞ্চালনা করেন মোহাম্মদ রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সাতক্ষীরা জেলা সভাপতি এম.ডি. আলমগীর কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হবি মোড়ল, মোহাম্মদ জাহিদ মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন তরুণ দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের অংশ হিসেবে রাজাপুর গ্রামের আনিছুর রহমান খানের স্ত্রীকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়। হুইলচেয়ারটি প্রদান করেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি ও চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম.ডি. আলমগীর কবির।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT