1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন   প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা। কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন——– পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, চলাচলের পথ উন্মুক্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে। জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

খালেদা জিয়ার স্মরণে পবিপ্রবিতে শোকসভা ও দোয়া মোনাজাত।।

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

খালেদা জিয়ার স্মরণে পবিপ্রবিতে শোকসভা ও দোয়া মোনাজাত।।

জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জিয়া পরিষদ, ছাত্রদল ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মোনাজাত
অদ্য ৫ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইউট্যাব এর সাংগঠনিক সম্পাদক ড. এ বি এম সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইউ ট্যাবের সম্মানিত সভাপতি প্রফেসর ডঃ মোঃ মামুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও ইউট্যাব এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, জিয়া পরিষদের সভাপতি মোঃ আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার। শোক সভায় দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস। শোক সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেন এবং তার যোগ্য উত্তরসূরী জনাব তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT