1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন ও কৃষিতে বড় সংকট সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চাঁদার দাবি আমলে নেননি চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী, বাড়ি লক্ষ্য করে মাস্ক পরা সন্ত্রাসীদের গুলি ‎

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

চাঁদার দাবি আমলে নেননি চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী, বাড়ি লক্ষ্য করে মাস্ক পরা সন্ত্রাসীদের গুলি

‎রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।


‎চট্টগ্রাম মাস্ক পরে মুখ ঢেকে এসে সন্ত্রাসীরা চট্টগ্রামের চন্দনপুরা এলাকায় ব্যবসায়ীর বাড়িতে গুলি করেছবি: সিসি টিভির ফুটেজ থেকে পাওয়া

‎চট্টগ্রাম নগরে এক শীর্ষ ব্যবসায়ীর বসভবন লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। আজ শুক্রবার সকালে নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে এই গুলির ঘটনা ঘটেছে। ওই সময় ব্যবসায়ী মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা বাসায় ছিলেন। তবে গুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎পুলিশ বলছে, চাঁদা না পেয়ে বিদেশে পলাতক ‘সন্ত্রাসী’ সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশে তাঁর সহযোগীরা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

‎মুজিবুর রহমান ২০২৪ সালের নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্মার্ট গ্রুপ একটি বৃহৎ শিল্পগোষ্ঠী। মুজিবুর রহমানের পোশাক, টেক্সটাইল, রিয়েল এস্টেট, জ্বালানি খাতে বিনিয়োগ রয়েছে

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT