1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল

মেহেরপুরের মুজিবনগরে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল গুলিসহ বিল্লাল আটক।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

মেহেরপুরের মুজিবনগরে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল গুলিসহ বিল্লাল আটক।

প্রিন্স আরিফ খান, মেহেরপুর।

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ একজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ০৫:৩০ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এম এ এন রওশন আলম–এর নেতৃত্বে মেহেরপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় যতারপুর গ্রামের মরহুম মাদার আলী বিশ্বাসের পুত্র মোঃ বিল্লাল হোসেন (৪২)–এর বসতবাড়িতে। অভিযানকালে তার শয়নকক্ষের ওয়ারড্রোবের ভেতর থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক মোঃ বিল্লাল হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
উদ্ধারকৃত মালামাল সমূহ
একটি ৭.৬৫ মি.মি. পিস্তল (মেড ইন ইউএসএ)
একটি ম্যাগাজিন
দুই রাউন্ড তাজা গুলি
উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT