1. admin@satkhira24tv.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারকের খপ্পরে পরে সর্বশান্ত ৩ পরিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ৯নং গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান ‎ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি

ভেড়ামারায় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর উদ্যোগে পঙ্গু ও অসহায়দের মাঝে হুইলচেয়ার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

ভেড়ামারায় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর উদ্যোগে পঙ্গু ও অসহায়দের মাঝে হুইলচেয়ার বিতরণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : মোঃ শিমুল হোসেন
কুষ্টিয়ার ভেড়ামারায় পঙ্গু ও অসহায় মানুষের চলাচল সহজ করতে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর উদ্যোগে শনিবার (১০/০১/২০২৬) বাদ মাগরিব ভেড়ামারা কোচস্ট্যান্ড এলাকায় এই মহৎ ও মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মহলের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল-হাদী, ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউর জিয়া, ভেড়ামারা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি ও বিএনপি নেতা মোঃ বাচ্চুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT