1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
উপজেলা প্রশাসনের নাকের ডগার উপর ডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত কালিগঞ্জে সাংবাদিক ফজলুল হকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা

রিপোর্টার মোঃ সাকিব হোসেন
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর দুমকিতে বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ৬ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে তার ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজার এলাকায়।

ভুক্তভোগী আখিনুর আক্তার (১৮) ওই এলাকার দিনমজুর আজিম খানের মেয়ে। অভিযুক্ত সাইফুল ইসলাম একই ইউনিয়নের বাসিন্দা ও আখিনুরের ফুফাতো ও মামাতো ভাই।

পুলিশ জানায়, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, আত্মীয়তার সুযোগে অভিযুক্ত নিয়মিত যাতায়াত করতেন এবং বিয়ের আশ্বাস দিয়ে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি প্রকাশ পায়। পরে অভিযুক্ত সব অভিযোগ অস্বীকার করেন।

ভুক্তভোগী কিশোরী সন্তানের স্বীকৃতি ও বিয়ের দাবি জানালেও পরিবারটি অসচ্ছল হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT