1. admin@satkhira24tv.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত।

দৈনিক সংগ্রামের ৫১ বছর পূর্তিতে আমীরে জামায়াতের শুভেচ্ছা ও অভিনন্দন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

দৈনিক সংগ্রামের ৫১ বছর পূর্তিতে আমীরে জামায়াতের শুভেচ্ছা ও অভিনন্দন
ঢাকা:
দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দৈনিক সংগ্রাম পত্রিকার প্রকাশনার ৫১ বছর পূর্তিতে পত্রিকাটির কর্তৃপক্ষ, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীরে জামায়াত।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দৈনিক সংগ্রাম দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে সত্য, ন্যায় ও ইসলামী মূল্যবোধের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছে। দেশ ও জাতির ক্রান্তিকালে পত্রিকাটি আপসহীন ভূমিকা রেখে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে।
তিনি আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার, মানবাধিকার ও নৈতিক সমাজ গঠনে দৈনিক সংগ্রামের অবদান অনস্বীকার্য। নানা প্রতিকূলতা ও বাধা-বিপত্তির মধ্যেও আদর্শচ্যুত না হয়ে দেশপ্রেমিক ও কল্যাণমুখী সাংবাদিকতার যে দৃষ্টান্ত সংগ্রাম স্থাপন করেছে, তা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
আমীরে জামায়াত আশা প্রকাশ করেন, দৈনিক সংগ্রাম ভবিষ্যতেও দেশ, জাতি ও ইসলামের কল্যাণে সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে এবং গণতন্ত্র, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দৈনিক সংগ্রামের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT