1. admin@satkhira24tv.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত।

বুধহাটা এ.বি.সি. কেজি স্কুলে বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

বুধহাটা এ.বি.সি. কেজি স্কুলে বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা

আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ

আশাশুনির একমাত্র ভিন্নধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান বুধহাটা এ.বি.সি. কেজি স্কুলে বার্ষিক পরিক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেজি স্কুল পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলাম। প্রধান শিক্ষক আলমিন হোসেন ছট্টুর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি সরকারি কলেজের কৃষি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মহাসীন আলী, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আশাশুনি ব্যুরো ইয়াছিন আরাফাত, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আকরামুজ্জামান খান, সিরাজুল ইসলাম, যশোর বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব চক্রবর্তী, গাবা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওঃ জাহিদুল ইসলাম, আমিনুর রশিদ, সহকারী শিক্ষিকা পাপিয়া সরকার, আনারুল ইসলাম, কেজি স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক শেখ আক্তারুজ্জামান প্রমূখ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে বার্ষিক পরীক্ষায় অংশ গ্ৰহনকারী ২৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ৩ ক্যাটাগরিতে প্লে- নার্সারি গ্ৰুপ থেকে মেহরিমা তাবাসসুম ৪৫০ নাম্বারের মধ্যে ৪৫০ নাম্বার, ১ম-২য় শ্রেনী গ্ৰুপ থেকে ৪৫০ নাম্বারের মধ্যে ৪৪৯ নাম্বার পেয়ে এবং ৩য়-৫ম শ্রেনীর গ্ৰুপ থেকে ৬০০ নাম্বারের মধ্যে ৫৯৫.৬ নাম্বার অর্জন করে মাহফুজ আহমেদ প্রত্যেক গ্ৰুপে ১ম স্থান অধিকার করে।
শেষে এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৫ম শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণীতে উন্নীত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT