1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন ও কৃষিতে বড় সংকট সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

কালিগঞ্জে ৫৪তম আন্তঃস্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

কালিগঞ্জে ৫৪তম আন্তঃস্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ৫৪তম আন্তঃস্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং ক্রীড়া কমিটির সদস্য শিক্ষক মুস্তাহিদ রহমান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক ক্রীড়া কমিটির (ক্রিকেট) আহ্বায়ক ও সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু এবং নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোনায়েম হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ। উদ্বোধনী দিনের চূড়ান্ত খেলায় সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। মাদকের ছোবল থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে। তিনি আরও বলেন, স্কুল পর্যায় থেকেই নিয়মিত খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে উঠে আসার চেষ্টা করতে হবে। ক্রিকেট ও ফুটবলে সাতক্ষীরার একটি গৌরবময় সুনাম রয়েছে। মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকারসহ নারী ফুটবলের জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা দেশ ও বিশ্বের কাছে বাংলাদেশের গর্ব। সেই ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। এতে শরীর ও মন দুটোই সুস্থ থাকবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT