1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর নড়াইলে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম. পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা: এমপি লবী কালিগঞ্জ উপজেলা জুড়ে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ পালিত কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ আমতলীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন নড়াইলের লোহাগড়ায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম তথ্য গোপন অনুদানের ৬০টি গরু গেল কোথায়

বার্ধক্যজনিত অসুস্থতায় গুরুতর অবস্থায় ওবায়দুল কাদের, কলকাতায় চিকিৎসাধীন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

বার্ধক্যজনিত অসুস্থতায় গুরুতর অবস্থায় ওবায়দুল কাদের, কলকাতায় চিকিৎসাধীন

বার্ধক্যজনিত একাধিক জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চিকিৎসার অংশ হিসেবে কলকাতার নিউ টাউনে নিজ বাসভবনেই তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত শুক্রবার হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তিনি প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়লে দ্রুত তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
চিকিৎসায় আংশিক সাড়া মিললেও ওবায়দুল কাদেরের অবস্থা এখনো সংকটজনক বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এদিকে তার অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT