1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, আগুনে পুড়ল মোটরসাইকেল, আহত ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, আগুনে পুড়ল মোটরসাইকেল, আহত ১
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের দবির মোল্লা গেট ও সৈয়দ মাছ-উদ-রুমী সেতুর মাঝামাঝি স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলে আগুন ধরে সম্পূর্ণ পুড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলের সঙ্গে থাকা একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতর থেকে একটি পাসপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে আহত ব্যক্তির পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও আটক করতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় ওই সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT