1. admin@satkhira24tv.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে প্রতারকের খপ্পরে পরে সর্বশান্ত ৩ পরিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ৯নং গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান ‎ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি।

অভিযোগের পর ইউপি কার্যালয়ে ম্যাজিস্ট্রেট, বেরিয়ে এলো ভিজিএফ চাল ও কম্বল

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

অভিযোগের পর ইউপি কার্যালয়ে ম্যাজিস্ট্রেট, বেরিয়ে এলো ভিজিএফ চাল ও কম্বল

তৌহিদুজ্জামান আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ

উপজেলার খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে সাতক্ষীরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে তিনি ইউনিয়ন পরিষদে গমন করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু ইউনিয়ন পরিষদে গমন করে পরিষদের একটি কক্ষ রাখা ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে বিতরণের উদ্দেশ্য বরাদ্দকৃত চাউলের মধ্যে ৩০কেজি ওজনের ৩বস্তা ভিজিএফ এর চাউল এবং ৬টি কম্বল দেখতে পান। চাউল ও কম্বল ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মনজুরুল ইসলামের জিম্মায় রেখে যান। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, চাউল এবং কম্বল ইউপি প্রশাসনিক কর্মকর্তার কাছে রাখা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করলে পরবর্তী পদক্ষেপ গ্ৰহন করা হবে।
ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু অসুস্থতা জনিত কারনে হাসপাতালে থাকায় এসময় ইউনিয়ন পরিষদে আসতে পারেননি বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT