1. admin@satkhira24tv.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত। ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ । আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর বোচাগঞ্জে চালকল ব্যবসায়ী মোস্তাফিজুর হ/ত্যা মামলা: সাবেক স্ত্রী শিল্পী আক্তার আদালতে সোপর্দ কালিগঞ্জে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার দিনাজপুরের কাহারোল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

কালীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্য

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬

কালীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্য

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের চন্ডীতলা গ্রামে দুই সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করা হয়েছে।

নিহত গৃহবধূ সাজিদা খাতুন (৩৫) চন্ডীতলা গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। শুক্রবার (৮ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগ, স্বামী মনিরুল ইসলাম, শ্বশুর-শাশুড়ি, ভাসুরসহ পরিবারের সদস্যরা মিলে সাজিদা খাতুনকে মারধর করেন। পরে তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাজিদা খাতুনের বাড়ি কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামে। তিনি কেরামত মোল্লা ওরফে কেনার কন্যা। প্রায় ১০ বছর আগে শরিয়ত মোতাবেক তার বিয়ে হয় চন্ডীতলা গ্রামের গফুর গাজীর ছেলে মনিরুল ইসলামের সঙ্গে। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।

এ ঘটনায় মনিরুল ইসলাম, তার ভাই আবু সাঈদ গাজী ও সহোদর নুরুজ্জামান গাজীর নাম উল্লেখ করে অভিযোগ উঠেছে। বর্তমানে নিহতের লাশ কালীগঞ্জ থানায় রয়েছে এবং পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনাটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা—তা নিয়ে এলাকাজুড়ে নানা আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করছে কালীগঞ্জ থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT