1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর নড়াইলে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম. পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা: এমপি লবী কালিগঞ্জ উপজেলা জুড়ে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ পালিত কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ আমতলীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন নড়াইলের লোহাগড়ায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম তথ্য গোপন অনুদানের ৬০টি গরু গেল কোথায়

দুর্বৃত্তদের আগুনে দুমকিতে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই।

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

দুর্বৃত্তদের আগুনে দুমকিতে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই।

জাকির হোসেন হাওলাদার।
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুই পরিবারের তিনটি খড়ের গাদা (কুটার কুড়) পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন শ্যামল সাহা ও রনজিৎ শীল। স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে শ্যামল সাহার একটি ও রনজিৎ শীলের দুটি খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়।
বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে তিনটি খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে যায়। তবে স্থানীয়দের দ্রুত চেষ্টায় পাশের গোয়ালঘর ও সেখানে থাকা চারটি গরু রক্ষা পায়।
ঘটনার পর পরই উপজেলা বিএনপির নির্বাচন কমিটির আহ্বায়ক মোঃ মজিবুর রহমান, সদস্য সচিব মোঃ মতিউর রহমান দিপু, যুগ্ম আহ্বায়কসহ পাঙ্গাশিয়া ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ক ফেরদাউস আলম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তারা।।#

জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT